22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

বিএনএ,আনোয়ারা(চট্টগ্রাম) :  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। শনিবার (২৮ মে) বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার , উপজেলা প্রকল্প কর্মকর্তা জমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম আলমগীর চৌধুরী, ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম , ১০নং হাইলধর ইউনিয়ন চেয়ারম্যান কলিম উদ্দীন, ৮নং চাতরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল , ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থী ও তরুণরা যাতে বিপথগামী না হয় মাদকের সাথে যাতে জড়িয়ে না পড়ে তার জন্য এ খেলাধুলার আয়োজন। তরুণরা যাতে বিপথগামী না হয় তার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি অবক্ষয়মুক্ত দেশ ও সমাজ বির্নিমানে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম জুঁইদন্ডি ইউনিয়ন ফুটবল একাদশ ।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা