28 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান


বিএনএ, ঢাকা: রমজান ও ঈদের  দীর্ঘ ছুটির পর  আগামীকাল রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হয়। ২৫ মার্চ পর্যন্ত নির্ধারিত ছুটি থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এই বিরতি আরও দীর্ঘ হয়েছে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করার ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে টানা ১০টি শনিবারও শ্রেণি কার্যক্রম সচল রাখা হবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও এই বিশেষ ব্যবস্থার ফলে নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আগামীকাল সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু