23 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » জবি বন্ধ থাকবে ১৭ দিন

জবি বন্ধ থাকবে ১৭ দিন


বিএনএ, ঢাকা: ইস্টার সানডে, শবে-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৭ দিনের জন্য বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (২৮ মার্চ) জবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩১ মার্চ (রোববার) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।যদিও বন্ধের আগে দু-দিন (শুক্র-শনিবার) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছেন ১৭ দিন।

তবে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ আগামী ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত (৮ দিন) বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও দফতরসমূহ চালু থাকবে।

বিএনএনিউজ/সাহিদুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা