33 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় রাজ-বুবলী

৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় রাজ-বুবলী

পরী

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তির অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শবনম বুবলী ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’। এ সিনেমায় প্রথম জুটি হিসেবে রাজ-বুবলী দারুণ কিছু দর্শকদের উপহার দিবেন বলেই ইঙ্গিত পাওয়া গেলো টিজার মুক্তির পর। ৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’।

মিশুক মনির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। সিনেমাটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে।

টিজারের কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক রহস্যময় তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিতও মিলেছে। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেওবা তাদের কী সংযোগ, সেসব এখনও রহস্য।

যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়। এছাড়া টিজারের একটি দৃশ্য সবার মনে দাগ কেটেছে- দেখা গেছে বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে, আর সেদিকে হতবাক হয়ে চেয়ে আছেন রাজ। এমনই করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন নেটিজেনরা।

বুবলী ও রাজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর