22 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘মুজিবনগর’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়

‘মুজিবনগর’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়

'মুজিবনগর' নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়

বিএনএ ডেস্ক, ঢাকা: মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’–এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই বৈঠক হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর সশরীরে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩। আর অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় আইনে দুটি নতুন বিষয় যুক্ত হয়েছে। সেগুলো হলো, বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আচার্যের অনুমোদন নিয়ে তার স্নাতকদের উদ্যোক্তারূপে বিকাশে কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে ‘বিজনেস ইনকিউবেটর’ প্রতিষ্ঠা করতে পারবে। এ ছাড়া বিভিন্ন ‘প্রফেশনাল কোর্স’ চালু করা যাবে। ডিপ্লোমা সার্টিফিকেটসহ যেসব কোর্সের চাহিদা বেশি থাকবে, সেসব কোর্সে পড়ানো যাবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু