24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাংসদ মিমিকে বিয়ের চ্যালেঞ্জ দিল যুবক

সাংসদ মিমিকে বিয়ের চ্যালেঞ্জ দিল যুবক

মিমি

বিনোদন ডেস্ক: মিমি চক্রবর্তী। টলিউডের নায়িকা। যাদবপুরের সাংসদ। তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। ঠিক প্রস্তাবও নয়, মিমিকে জীবনসঙ্গী করার দৃঢ় সংকল্পের কথা এক প্রকার ঘোষণা করলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধেবেলায় নিজের অনুরাগীদের সঙ্গে একটি ‘কিউএন্ডএ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে নিজের যোগসূত্র বজায় রাখার জন্য আগেও বেশ কয়েকবার এই পন্থা নিয়েছেন মিমি। নিষ্ঠা সহকারে সকলের সব প্রশ্নের উত্তর দেন সাংসদ-অভিনেত্রী। এ বারও অন্যথা হয়নি। এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি। কিছুক্ষণ এ ভাবে চলার পরেই এক অনুরাগী নিজের মনের ইচ্ছা জানান মিমিকে।

তিনি লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবই’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ কথার উত্তর ফিরিয়ে দেন মিমি।

সাংসদ-অভিনেত্রী বলেননি কিছুই। গানের মাধ্যমে উত্তর দিলেন তিনি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুঝসে শাদি করোগি’ ছবির ‘টাইটেল ট্র্যাক’টি জুড়ে দিয়েছেন নিজের স্টোরিতে। অর্থাৎ অনুরাগীর এই কথাকে নিছক মজার থেকে বেশি কিছুই ভাবেননি তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে