23 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সালিশি বৈঠকে যুবক ছুরিকাহত

বোয়ালখালীতে সালিশি বৈঠকে যুবক ছুরিকাহত

বোয়ালখালীতে সালিশি বৈঠকে যুবক ছুরিকাহত

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে এক সালিশি বৈঠকে মো. এমরান হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কলিমুল্লা বাড়ির মো. ওসমানের ছেলে। এ ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) আহত এমরানের পিতা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামীয় ১২ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

আহত এমরান বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন এমরানের পিতা মো. ওসমান।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাছের প্রজেক্টে খাদ্য দেওয়া নিয়ে এমরানের সাথে কথা কাটাকাটি হয় সারোয়াতলী ইউনিয়নের আহমদ মিয়ার ছেলে শওকত হোসেনের। এসময় এমরানকে মারধর করে শওকত। বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালিশি বৈঠকের আয়োজন করেন। এ বৈঠকে শওকত সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় এমরানকে মারধরসহ পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি স্থানীয় এসএম মহিউদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে কৃষি কাজ ও মাছের প্রজেক্ট দেখাশোনা করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভিকটিমের পিতা মো. ওসমান। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিএনএ/ বাবর মুনাফ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!