25 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন যারা

ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন যারা

ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন যারা

বিএনএ: কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট যাদের আছে আর্জেন্টিনা যেতে তাদের কোনো ভিসা লাগবে না। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ভিসা অব্যাহতি নিয়ে এ চুক্তি সই হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এ চুক্তিতে সই করেন। এছাড়া দুই দেশের ফুটবল নিয়ে চুক্তি এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমাঝোতা স্মারক সই হয়েছে।

এর আগে দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় আবার আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনানীতে দূতাবাসের উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দূতাবাসের উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি একটি আনন্দের মুহূর্ত। এটি কেবল ক‚টনৈতিক বিষয় নয়, এটি আবেগপূর্ণ মুহূর্ত। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কেও উন্নতি হবে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরো বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কয়েক বছর পর দূতাবাস বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গেছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যাননি। এজন্য আমরা আবারও বাংলাদেশে দূতাবাস চালু করলাম।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন