25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩১ জানুয়ারি

চবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩১ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিএনএ,চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম ও এস. এ. এম জিয়াউল ইসলাম।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রার্থীরা প্রক্টর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং ৩০ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দিতে হবে। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে ৩০ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা বাতিল করতে পারবেন। একইদিন বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন শেষে ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২.৩০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে একজন করে মোট সাত পদের বিপরীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!