27 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মন্ত্রী হলেন ক্রিকেটার ওয়াহাব

মন্ত্রী হলেন ক্রিকেটার ওয়াহাব


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিপিএলের খুলনার পক্ষে খেলছেন পাক ক্রিকেটার পাকিস্তানের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। আর এর মাঝেই সুখবর পেলেন তিনি। পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ।

লাহোরে গভর্র বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ওয়াহাব।

দেশে ফিরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন ওয়াহাব।

পাকিস্তানের হয়ে ১৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৩৭টি উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী পেসার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের