25 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সাম্প্রতিক প্রবেশ করা রোহিঙ্গাদের বের করে দেয়া হবে-পররাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক প্রবেশ করা রোহিঙ্গাদের বের করে দেয়া হবে-পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সিলেট:  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেয়া হবে না। সম্প্রতি যারা প্রবেশ করেছে, তাদের বের করে দেয়া হবে। সরকারের নীতিগত সিদ্ধান্ত এটি।

শুক্রবার(২৭ জানুয়ারি ২০২৩) সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, আইসিইউ ইউনিট-৩ পরিদর্শন ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সরকারের এই সিদ্ধান্ত জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ঝামেলা হয়েছে। অভ্যন্তরীণ সংঘাত চলছে। যে কারণে আতঙ্কে কেউ কেউ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে। তাদের বের করে দেয়া হবে।

নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গে ড. মোমেন বলেন, রাশিয়ার জাহাজ পণ্য খালাস না করে ফিরে গেছে। সেই মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় শাখার জন্য দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখা হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, সিলেটের জনগণ অনেক সেবা পাবে, উপকৃত হবে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ