24 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ


বিএনএ, ফেনী : ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালের পাশে একটি ভবনের পাঁচ তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– অ্যারিস্টোফার্মা ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রাণী (৩০) ও তাদের ছেলে ঋক (৯)। আশিষ ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নেপাল সরকারের ছেলে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে পরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে