24 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৩০

যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৩০


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসটির যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা থেকে আরিচাগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। কেউ মারা গেছেন এমন কোনো খবর পাইনি।

তিনি আরও বলেন, আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা। কাভার্ডভ্যানের চালককেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে