32 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কায়রোতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

কায়রোতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু


বিএনএ, বিশ্ব ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে একটি করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনের লেলিহান শিখায় সাতজনের মৃত্যু হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে বলে স্থানীয় বিভিন্ন সূত্র এবং গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে শনিবার নতুন করে এক হাজার ১৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

একইদিন মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হলেন এক লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মোট মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৩৫২ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫