25 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নিহত আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

নিহত আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের সমর্থকদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর ২০২৪) সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উভয় জানাজাতেই আইনজীবীদের পাশাপাশি কয়েক হাজার মানুষ অংশ নেন।

বিকেলে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!