28 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি অত্যাচারী দল, তাদের সঙ্গে জোট হবে না-রওশন এরশাদ

বিএনপি অত্যাচারী দল, তাদের সঙ্গে জোট হবে না-রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয়  নেতা বেগম  রওশন এরশাদ বলেছেন,বিএনপি একটি অত্যাচারী দল, তাদের সঙ্গে  জোটের প্রশ্নই ওঠে না।তিনি বলেন, জাতীয় পার্টিকে দুর্বল করতে কিছু ষড়যন্ত্র হতে পারে। ভুল  বোঝাবুঝি দূর,সব ষড়যন্ত্র নস্যাৎ করে ঐক্যবদ্ধভাবে শিগগির রাজনৈতিক কর্মসূচিতে ফিরবো।  ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলবো।

রোববার(২৭নভেম্বর) দুপুরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঁচ মাস চিকিৎসার পর  দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক ও দলীয়  নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এ সব কথা বলেন। বেলা ১২টা ৪০ মিনিটে রওশন এরশাদকে বহনকারী থাই এয়ারওয়েজের (টিজি-৩২১) বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংসদে বিরোধীদলীয়  নেতা রওশন এরশাদ আরও বলেন, আমি দলের মধ্যে ঐক্য চাই, যারা দলের পেছনে গত ৩২ বছর সময় দিয়ে জাতীয় পার্টির জন্য কষ্ট করেছেন, জেল খেটেছেন এবং জীবন উৎসর্গ করেছেন, তাদের সবার নিকট আমি কৃতজ্ঞতা জানাই।’

রওশন এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদের মুখপ্রাপ্ত কাজী মামুনুর রশিদ, দলটির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও মসিউর রহমান রাঁঙ্গা,  গোলাম মসীহ, ইকবাল হোসেন রাজু প্রমুখ।

বিএনএনিউজ২৪.জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি