31 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের জন্য পাত্র খুঁজছেন স্বস্তিকা

বিয়ের জন্য পাত্র খুঁজছেন স্বস্তিকা

স্বস্তিকা

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী স্বস্তিকার বয়স ৪১ বছর। এই বয়সেও মোহময়ী সুন্দরী তিনি, এখনও  গ্ল্যামার জগতের অন্যতম আইকন। তাকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। তার ছবি পোস্ট যেনো ভক্তদের রাতের ঘুম কেড়ে নেয়।

স্বস্তিকা এখনো একাকী জীবন পার করছেন। প্রেম, সম্পর্ক থেকে দূরেই রেখেছেন নিজেকে। তবে এবার সকলকে চমকে দিয়ে নিজের জন্য পাত্র চাইলেন স্বস্তিকা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাত্র চাই’ লিখে বিজ্ঞাপন দিলেন তিনি।

পাত্রের বিবরণও জানিয়ে দিলেন। অভিনেত্রীর পছন্দ আর অপছন্দের কথা জেনে তো রীতিমতো নড়েচড়ে বসেছেন ভক্তরা।

পাত্রের বিষয়ে স্বস্তিকা লিখেছেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। ’ ব্যাস, এইটুকুতেই স্বস্তিকা বুঝিয়ে দিলেন কেন ব্যতিক্রম তিনি। পাত্রকে অতি অবশ্যই বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে। ’

এখানেই শেষ নয়, প্রাণীর প্রতি পাত্রের ভালোবাসা থাকতে হবে।

স্বস্তিকার স্পষ্ট বার্তা, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো। ’

স্বস্তিকার এমন বিজ্ঞাপনের পর পুরুষ অনুরাগীরা ভিড় জমাচ্ছেন অভিনেত্রীর পোস্টে। একের পর এক মন্তব্যে জমজমাট হয়ে ওঠেছে অভিনেত্রীর বিজ্ঞাপন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী