28 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে নিজ বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে নিজ বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দিনমজুর রেজাউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। শনিবার (২৭ নভেম্বর) ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রেজাউল ওই উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। এ সময় বাড়ির আশপাশের লোকজনের হইচই শব্দে ঘুম ভাঙে। পরে রেজাউলের বাড়িতে গিয়ে দেখতে পাই কে বা কারা তাকে উপর্যুপরি কুপিয়ে রেখে গেছে। এরপর তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী