27 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, মোট ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যেখানে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ রাখা হয়েছে।

অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে।  যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে।  প্রয়োজন অনুসারে সংখ্যা সামঞ্জস্য করা হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা