26 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় অভিযান ২৫০০ মিটার জাল জব্দ

হালদায় অভিযান ২৫০০ মিটার জাল জব্দ

হালদায় অভিযান ২৫০০ মিটার জাল জব্দ

বিএনএ,চট্টগ্রাম: হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৭ অক্টোবর) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর রাত ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।এ অভিযানে দুই হাজার পাঁচশত মিটারের ৫টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম। সাথে থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএনএননিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু