30 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৭ জেলে আটক

বিএনএ,চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় লক্ষ্মীপুরের ৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশসহ মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে আট শ’ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি নৌকা।

রোববার(২৭ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
৭ জেলে হলেন- মো. হাবিব মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩০), মাসুদ ব্যাপারী (৪০), মিন্টু মিয়া (৩৫), জাফর মাঝি (৩০), ফিরোজ আলম (৩০) ও সোহেল মিয়া (২৫)। আটক সবাই বরিশালের কালীগঞ্জ এলাকার বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ১০০ কিলোমিটার এলাকা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান আছে। নিষেধাজ্ঞার ১৫ দিনে মেঘনা নদী থেকে এ পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে অর্থদণ্ড ও ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দশ লাখ মিটার কারেন্ট জাল ও ১৮টি নৌকা জব্দ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

বিএনএননিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা