28 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুতের চাহিদা ১৫,৫০০ মেগাওয়াটে উন্নীত হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুতের চাহিদা ১৫,৫০০ মেগাওয়াটে উন্নীত হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী


বিএনএ, ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি অর্থবছরে দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার পরিমান বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১-২২ সালে, দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বিদ্যুতের চাহিদা যথাক্রমে ৫৫%, ১১% এবং ২৭%।

তিনি জানান, বিগত ১৫ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৩ হাজার ৭৯২ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৫৬২ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী