18 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ড্রেজারডুবি, নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ড্রেজারডুবি, নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ড্রেজারডুবি, নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার

বিএনএ মিরসরাই (চট্টগ্রাম ): চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবে ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের সবার মরদেহ উদ্ধার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন শাহিন মোল্লাহ (৩৫) ও তারেক মোল্লাহ ( ২২) ও আবুল বশর হাওলাদার (৩৬) ।
মিরসরাই ফায়ার স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার (৩৯) এর মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার রাত ১১ টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলো জাহিদ(২৫) ইমাম মোল্লাহ ( ২২) মাহমুদ মোল্লাহ (২৩) এছাড়া রাত সাড়ে ১২টায় স্থানিয়রা নিজ উদ্যোগে প্রথম এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তার নাম আল আমিন (২৫)

উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা টানা ৩দিন নিরলস পরিশ্রম করে ঝুঁকি মাথায় নিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু