23 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

সাতকানিয়ায় ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় মেদ কমানোর বেল্টে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৭ অক্টোবর) ভোরে মহাসড়কের জঁনার কেঁওচিয়া এলাকায় ঢাকাগামী টিআর ট্রাভেলসের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। গ্রেপ্তার দুই নারী হলেন- সোনিয়া আক্তার মনি (৪০) ও মুক্তারিনা (৪১)।

অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, টিআর ট্রাভেলসের একটি এসি বাসে থামিয়ে ওই বাসে দুই নারীকে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। এসময় তাদের কোমরে মেদ কমানোর বেল্টে লুকিয়ে রাখা পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই দুই নারী কোমরে মেদ কমানোর বেল্টে লুকিয়ে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী