23 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মেয়েরা পারলেও নেপালের কাছে হারল ছেলেরা

মেয়েরা পারলেও নেপালের কাছে হারল ছেলেরা

নেপালের কাছে হারল ছেলেরা

বিএনএ ডেস্ক: এক সপ্তাহ আগে (১৯ সেপ্টেম্বর) নেপালকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ (মঙ্গলবার) সেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের ছেলেরা।

জামাল ভূঁইয়ার নেতৃত্বে প্রীতি ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ হজম করে ৩ গোল। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে লাল-সবুজের দল হারের হারের ব্যবধান কমায় মাত্র।

খেলার শুরুর দিকে নেপালের বিপক্ষে সমানে সমান লড়ে বাংলাদেশ। ১৬ মিনিটে জামালে ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয় দলের। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা।

দুই মিনিট পর এগিয়ে যায় নেপাল। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন বিস্তা।

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ২৬তম মিনিটে সুযোগ পেয়েছিল। কিন্তু রাকিব হোসেনের নিচু কোনাকুনি শট আটকান অধিনায়ক ও গোলরক্ষক কিরণ কুমার লিম্বু।

পরের মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে নেপাল। স্বাগতিকদের প্রথম প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করলেও অঞ্জনের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার