23 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মহাকাশে হবে পর্নো ছবির শুটিং!

মহাকাশে হবে পর্নো ছবির শুটিং!

পর্নো

বিএনএ বিনোদন ডেস্ক: পর্নোগ্রাফি শিল্পকে পৃথিবীর বাইরে গিয়ে দর্শকদের জন্য অভিনবরূপে হাজির করতে চায় এই শিল্পের প্রখ্যাত কোম্পানি নাফতি। তারই ধারাবাহিকতায় এবার লেক্সি লুনা নামের জনপ্রিয় এক পর্নো তারকাকে রকেটে করে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। সেখানে রকেটে নীল ছবির শুটিং হবে বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, অ্যাডাল্ট কনটেন্টের ডিজিটাল মার্কেটপ্লেস, সামাজিক প্ল্যাটফর্ম এবং বিনোদন কেন্দ্র নাফতি। পর্নো তারকা লেক্সি লুনাকে ইলন মাস্কের স্পেসএক্সের রকেটে করে মহাকাশে পাঠানোর চেষ্টা করছে। লেক্সির জন্য বর্তমানে ইলন মাস্কের স্পেসএক্সের রকেটের টিকিটের আবেদন করছে নাফতি। যাতে তিনি মহাকাশ যাত্রা সম্পন্ন করতে পারেন। নাফতির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও লেক্সি।

এই পর্নো তারকার মহাকাশে যাওয়ার স্বপ্ন দীর্ঘদিনের, নাফতি তার সেই স্বপ্ন পূরণে সহায়তা করতে চায়। সেখানে পৌঁছানোর পর তিনি একটি পর্নো দৃশ্যের শুটিংও করবেন বলে জানিয়েছে নাফতি। নাফতির প্রধান নির্বাহী কর্মকর্তা রব কেমেনিফি বলেছেন, ‌‘এখন মানুষ ব্যক্তিগতভাবেই মহাকাশে ভ্রমণ করতে পারেন। আমরা ইতিহাসের এই যুগান্তকারী সময়ের অংশ হতে নাফতিআর্টের লেক্সি লুনাকে বায়ুমণ্ডলের দূরতম প্রান্তে পৃথিবীর বাইরে পাঠিয়ে দারুণ দুঃসাহসিক কাজ করতে চাই।’

পর্নো কনটেন্ট তৈরির আগে পেশায় স্কুল শিক্ষক ছিলেন লুনা। তার পছন্দের যে কয়েকটি বিষয় ছিল তার মধ্যে অন্যতম জ্যোতির্বিজ্ঞান। রব বলেন, ‘আন্তরিকতা এবং দুঃসাহসিক বৈশিষ্ট্যের কারণে আমাদের মহাকাশীয় উচ্চাকাঙ্ক্ষা অর্জনে নিখুঁত পছন্দ লেক্সি। আকাশের কোনো সীমা নেই।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!