28 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৮৪ জন নতুন ডেঙ্গু রোগী

২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৮৪ জন নতুন ডেঙ্গু রোগী


বিএনএ ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ১৬৯ জন। আর রাজধানীর বাইরে ১৫ জন।

শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৯০৫ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১২৭ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩০৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৮ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,দেশে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের ২৭ দিনেই মারা গেছেন ২৮ জন। আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ২৭২ ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু