25 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার ইন্তেকাল


বিএনএ, ঢাকা : প্রবীণ সাংবাদিক, সাংবাদিক নেতা ও জাতীয় বার্তা সংস্থা – বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া  বার্ধক্যজনিত জটিলতায়  মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

বুধবার (২৬ জুলাই) রাতে  নগরীর  রামপুরাস্থ নিজ বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।

একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার  হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে  তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁকে কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী  শাহজাহান মিয়া  অসুস্থ  হয়ে সম্প্রতি  নগরীর একটি  হাসপাতালে  চিকিৎসা নেন।

বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড: আ আ ম স  আরেফিন  সিদ্দিক,  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক  আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  প্রকাশ করেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!