28 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঘুষের মামলায় ওয়াসার সাবেক কর্মকর্তার ৪ বছর কারাদণ্ড

ঘুষের মামলায় ওয়াসার সাবেক কর্মকর্তার ৪ বছর কারাদণ্ড

কারাদণ্ড

বিএনএ, ঢাকা: ঘুষ নেওয়ার দায়ে ওয়াসার সাবেক ফিল্ড অফিসার জাহিদুর রহমানের চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদেশে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। এছাড়া রায়ে জব্দ থাকা ঘুষের দুই লাখ টাকা অভিযোগকারী আশেক ছাদেক চৌধুরীকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, ঢাকার উত্তরখানের দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় ৩৪৭৬/২৭২৭ দাগের জমিতে স্থাপিত গভীর নলকূপের বিল জারিপূর্বক নিয়মিতকরণের জন্য আশেক ছাদেক চৌধুরী নামে একজনের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নেন জাহিদুর রহমান।

দুর্নীতি দমন কমিশন ২০১৮ সালের ২৬ জুন ঘুষের টাকাসহ তাকে আটক করে। এ ঘটনায় কমিশনের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম রাজধানীর উত্তরা পূর্ব-থানায় ওইদিনই মামলা করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু