21 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বিএনএ, ছাগলনাইয়া(ফেনী) : ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী দুই বন্ধু রনি (৩২) ও রিক্সন (২৮)  নিহত হয়েছেন। মঙ্গলবার(২৭জুলাই) মধ্যাহেৃ ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

রনি ছাগলনাইয়া বাজারের জনি স্টোরের মালিক তাজুল ইসলামের ছেলে এবং রিক্সন বাঁশপাড়া গ্রামের ব্যবসায়ী মো. সেলিমের ছেলে। নিহতরা পরস্পর বন্ধু এবং ব্যবসায়ী।

ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গীর দর্জি সাংবাদিকদের বলেন,  বেলা ১২টার দিকে মোটরসাইকেল করে রনি ও রিক্সন ছাগলনাইয়া থেকে চাঁদগাজীর দিকে যাচ্ছিলেন। তারা হিছাছড়া ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রনি মারা যান। গুরুতর আহত অবস্থায় রিক্সনকে স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। স্থানীয় জনগনের সহায়তায় ঘাতক ট্রাক জব্দ ও চালক মো. ফারুককে আটক করেছে পুলিশ ।

দুর্ঘটনার পর ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হবার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু