30.2 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৬
Bnanews24.com
Home » ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন


বিএনএ, বিশ্বডেস্ক : ইতালিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে তিন বাংলাদেশী । নিহতরা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের সদস্য।শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টায় রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।এর ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরো এক সদস্য।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ার সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় বাবুলের ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন।

নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এসময় তারা বাবুল, তার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে এসে রুমে প্রবেশ করার সময় বিষয়টি টের পান। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো: নুরুল হাকিম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ