28 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ডিগবাজি দিয়ে কোমরে আঘাত পেয়েছেন জায়েদ খান

ডিগবাজি দিয়ে কোমরে আঘাত পেয়েছেন জায়েদ খান

jaid-khan

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামেও আসেন এই অভিনেতা। সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুইটি ডিগবাজি দিয়েছেন। ২য় ডিগবাজি দেওয়ার সময় হঠাৎ কোমরে ব্যথা পান। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে।

এ সময় তিনি বলেন, যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে চাঁদের শহরেও পারে। ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি ডিগবাজি মারতে গিয়ে এ অবস্থা।

জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় পা রাখেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি