28 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. মিজানুর রহমান (৪৭) নামের এক কয়েদি ঢামেক হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কারাবন্দি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৪২৮৬/এ। বাবার নাম মফিজুর রহমান। কি মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

মিজানুর রহমানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শিহাব জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু