31 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইবির আল-ফিকহ্ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবির আল-ফিকহ্ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত


বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগীয় সেমিনার কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. করিম খান। আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো: আমজাদ হোসেন।

এসময় বিভাগের শিক্ষকগণ নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী