23 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ফ্ল্যাটে মদের কারখানা : গ্রেপ্তার ছয়

ফ্ল্যাটে মদের কারখানা : গ্রেপ্তার ছয়

চট্টগ্রামে মদের কারখানার সন্ধান, কারিগরসহ ৬ কারবারি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মসজিদ, কবরস্থান ও মাদ্রাসার পাশে একটি পাঁচ তলা ভবনের ৫ম তলায় দুটি ফ্ল্যাটে গড়ে তোলা হয়েছে এই মদের কারখানা। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাটের খতিবেরহাট এলাকায় গড়ে ওঠা ওই মদের কারখানা থেকে মদ তৈরির কারিগরসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ৬ জনই রাঙামাটি জেলার বাসিন্দা। তারা হলেন- উচির দোয়াই মারমা (88), মাসাং মারমা (৪০), আইজিং মারমা (৩৩), যে মারমা (৪০), আছেমা মারমা (৩০) ও ইইয়ং মারমা (২০)।
চট্টগ্রামে মদের কারখানার সন্ধান, কারিগরসহ ৬ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বলেন, খতিবেরহাট এলাকায়  চোলাই মদের কারখানা আবিষ্কার করা হয়। সেখান থেকে মদ তৈরির উপকরণসহ ৭শ ৬ লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, খতিবেরহাট এলাকায় মসজিদের পশ্চিম পাশে কবরস্থান ও মাদ্রাসার পিছনে একটি পাঁচ তলা ভবনের ৫ম তলায় দুটি ফ্ল্যাটে এই মদের কারখানা গড়ে তোলা হয়েছে। যাতে সেখানে সহজে কারও দৃষ্টি না যায়।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন,িএক বছর ধরে ওই কারখানায় মদ তৈরি করে পলিথিন ও স্যালাইনের ব্যাগে ভরে নগরের লালখান বাজার ও চকবাজারসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে  পাঁচলাইশ জোনের এসি শহীদুল ইসলাম, উত্তর বিভাগের পরিদর্শক (ক্রাইম) মো. মোস্তাফিজুর ও পরিদর্শক (তদন্ত) মো.কবিরুল ইসলাম  উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪/আমিন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা