28 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি-খাদ্যমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি-খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ গড়তে নিজের প্রতি তাদের অধিক যত্নবান হতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য তাদের কাজ করতে হবে।

শনিবার(২৭ মে২০২৩) নওগাঁ কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, আপনার সন্তান যেন অসৎ সঙ্গে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। শিক্ষার্থীদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার কাজ শুরু করেছেন। মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি।

এফবিসিসিআই-এর পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৭৫০ শিক্ষার্থীকে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত