23 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটন করতে হবে-কাদের

সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটন করতে হবে-কাদের

লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি-ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা : সংস্কৃতিপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করেন না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ ।

বৃহস্পতিবার (২৭ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন কাদের। তিনি তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির ধারক, বাহক ও পৃষ্ঠপোষক বিএনপির মোকাবিলা ঐক্যবদ্ধভাবে করতে হবে।

করোনা অনেক মানুষের জীবন কেড়ে নেয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

সংস্কৃতিবিষয়ক উপকমিটি চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব অসীম কুমার উকিল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা