28 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দূরপাল্লার লঞ্চ চলাচলে অনুমতি

দূরপাল্লার লঞ্চ চলাচলে অনুমতি

দূরপাল্লার লঞ্চ চলাচলে অনুমতি

বিএনএ ডেস্ক :  ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতে চলে যাওয়ায় দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্চিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া দেখা দেয়। এজন্য ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।এর মধ্যে বুধবার (২৬ মে) ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে ‘ইয়াস’।বৃহস্পতিবার ভোর ৬টায় গভীর নিম্নচাপ আকারে উত্তর ওড়িশা ও কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!