31 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী সীমান্ত হাট ফের চালু হচ্ছে ৯ মে

ফেনী সীমান্ত হাট ফের চালু হচ্ছে ৯ মে


বিএনএ, ফেনী : আগামী ৯ মে থেকে চালু হচ্ছে ফেনী সীমান্ত হাট। বুধবার (২৬ এপ্রিল) বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির যৌথসভা পূর্ব মধুগ্রাম (ফেনী)-শ্রীনগর (দক্ষিণ ত্রিপুরা) বর্ডার হাট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বন্ধু প্রতীম দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নেতৃত্বে বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অভিষেক দাশ ও ভারতের পক্ষে ত্রিপুরার জেলা ম্যাজিষ্ট্রেট অসীম সাহা।

সভায় আগামী ০৯ মে থেকে পূর্বের নিয়ম-কানুন অনুযায়ী প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার বর্ডার হাট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ অংশে প্রতি সপ্তাহের সোমবার অর্থাৎ হাটের পূ্র্বের দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ছাগলনাইয়া, ফেনী তে টিকিট বিক্রি করা হবে।

নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং আগত ক্রেতা বিক্রেতাদের হয়রানি বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত