29 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু

করোনায় চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু

ডা. এফ এ আর শোকরানা

বিএনএ,চট্টগ্রাম: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ এ আর শোকরানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হাসপাতালের জিএম মো. সেলিম। পারিবারিক সূত্র জানায়, গত ১৬ এপ্রিল নমুনা পরীক্ষায় ডা. শোকরানা করোনা পজিটিভ হয়েছিলেন। এরপর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ গতকাল রাতে আর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান। তার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

তিনি স্বাধীন বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রথম ব্যাচে (১৯৭২) এমবিবিএস পাশ করেন। চাকুরী জীবনে তিনি চকরিয়া থানা হেলথ এডমিনিস্ট্রেটর (১৯৭৩-১৯৭৬সাল) এবং সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এডিশনাল ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চট্টগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক ছিলেন।

তাঁর প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার রাত ১০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার সকাল ১০টায় গ্রামের বাড়ী চকরিয়ার কাকারা শাহ উমর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানায়া শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার নিকটাত্মীয় ফয়সাল ইফতেখার।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট