25 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » পূর্বাচলে ১২টি জীবিত ঘোড়াসহ ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার

পূর্বাচলে ১২টি জীবিত ঘোড়াসহ ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার


বিএনএ, ঢাকা : রূপগঞ্জের পূর্বাচল থেকে ১২টি জীবিত ঘোড়া আর ২৫টি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানে চক্রের সদস্য কাউকে আটক করা যায়নি। এসব মাংস রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। মূলত দীর্ঘদিন অরক্ষিত ও নিরাপত্তা বলয় না থাকায় ঘোড়া জবাইসহ চলছে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কে শামসুল হকের মালিকানাধীন একটি বাউন্ডারি ঘেরা প্লটে অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি বাচ্চা ঘোড়াসহ মোট ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। একইসঙ্গে প্লটের ভেতর থেকে জবাইকৃত ৯টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ঘোড়া জবাই চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সকালে আশপাশের আরও কয়েকটি প্লটে অভিযান চালিয়ে বস্তাভর্তি ও খোলা জায়গায় পড়ে থাকা অন্তত ১৬টি ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ ঘোড়ার হাড় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র পূর্বাচলের নির্জন প্লটগুলো ব্যবহার করে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এ বিষয়ে র‍্যাব জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ