28.4 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন।

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং চলমান আলোচনা চালানোর জন্য আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত এসব স্থাপনায় হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন ভুয়া সংবাদমাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনার প্রক্রিয়া ভালোভাবে চলছে।

এর আগে ট্রাম্প গত সোমবার ঘোষণা করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের জ্বালানি স্থাপনায় আগামী শুক্রবার পর্যন্ত হামলা বন্ধ রাখবে। নতুন ঘোষণা অনুযায়ী, পূর্বের স্থগিতকালের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু