21 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন

বিএনএ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ মার্চ)সকাল সোয়া ৮টার দিকে এ লাইন দিয়ে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে খুলনার উদ্দেশে গেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে লাইনে ট্রেন লাইনচ্যুত হয়েছে তার পাশেরটি ক্লিয়ার করে চলাচল স্বাভাবিক করা হয়। তবে উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকারী ট্রেন পড়ে যাওয়া বগি সরিয়ে নিতে কাজ করছে।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের অদূরে পাতিবিল এলাকায় তেলবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের এবং ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু