22 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘পিস্তলে মিস ফায়ার, অজ্ঞান এএসআই’

‘পিস্তলে মিস ফায়ার, অজ্ঞান এএসআই’

বরিশালে অজ্ঞান এএসআই

বিএনএ ডেস্ক, ঢাকা: অসতর্কতায় নিজের পিস্তলে মিস ফায়ারে অজ্ঞান হয়ে পড়েন বরিশালের কোতায়ালী থানার এএসআই সেলিম রেজা (৫০)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বরিশাল মেট্টপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেলিম রেজা বরিশালের কোতয়ালী মডেল থানায় কর্মরত। শনিবার রাত সোয়া ৯টার দিকে থানার দ্বিতীয় তলার সিড়িতে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শাহাবুদ্দীন আহমেদ জানান, সেলিম রেজা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তবে অসুস্থতার বিষয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে শনিবার রাতে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় তিনি সিড়িতে পড়ে যান। এ কারণে তার লোড করা পিস্তলের এক রাউন্ড গুলি অসতর্কতাবশত বের হয়ে যায়। তবে তিনি গুলির শব্দে অজ্ঞান হয়েছেন কিনা তা নিশ্চিত নয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু