26 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ ৫

রাজধানীতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ ৫

মোহাম্মদপুরে নবাবী ভোজ রেস্টুরেন্টে গ্যাস লিকেজ

বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে নবাবী ভোজ রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। রবিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. আমিনুল ইসলাম (১৮), মো. হৃদয় (২১), মো. সাইফুল ইসলাম (২২), মো. রাব্বি (২২) ও মো. মিন্টু (২৪)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা নবাবী ভোজের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী জানান, রেস্টুরেন্টের স্টাফ খাবার গরম করতে গ্যাসের লাইন চালু করে আগুন ধরানো সময় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হন।শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আগুনে রাব্বির শরীরের ৩৫ শতাংশ, আমিনুল ইসলামের ১৮ শতাংশ, মিন্টুর ১৫ শতাংশ ও হৃদয়ের দুই শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্হা গুরুতর।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ