32 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় প্রাণহানি সাড়ে ৬১ লাখ

বিশ্বে করোনায় প্রাণহানি সাড়ে ৬১ লাখ

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনায় সারাবিশ্বে দৈনিক প্রাণহানির সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যাও। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার মানুষ। একই সময়ে এ মহামারিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ১২ লাখে।

রোববার (২৭ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে আপডেট করা সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৪৫ হাজার ৪৪১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২৬ হাজার ১৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় আড়াই লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৭৫১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৪৭৯ জন এবং মারা গেছেন ৩২৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৪ হাজার ৬১৭ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ৪৬২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ১৩ জনের।

উল্লেখ্য, দুই বছর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিডকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিএনএনিউজ২৪/এমএই

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত