22 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মাদারীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ


বিএনএ ডেস্ক:মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত টমেন ত্রিপুরা ওই গ্রামের নতুন প্রণবমঠের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কিশোরীর মা শুক্রবার (২৬ মার্চ) রাতে মাদারীপুর সদর থানায় মামলা করেছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, খাগড়াছড়ির উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে টমেন ত্রিপুরা। তিনি কলাগাছিয়া গ্রামের নতুন প্রণবমঠে সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। কাজের স্বার্থে তিনি মঠের পাশে টিনের ঘরে বসবাস করতেন। ৫ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরী তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর টমেন ত্রিপুরা পালিয়ে গেছেন।

কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। মামলা করার পর থেকে এলাকার প্রভাবশালীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। জানি না আমি এর বিচার পাব কি না।’

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু