26 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এরপর বেলা ১১টা ৩৯ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রাখা মন্তব্য বহিতে স্বাক্ষর করেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুর বাড়ির সদস্য ও নির্ধারিত মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।

দুই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দির ঠাকুর বাড়ি সাজানো হয় নবরুপে। তাদের আগমনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু