26 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাস লিকেজ থেকে দুই দফায় বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে দুই দফায় বিস্ফোরণে দগ্ধ ৬

বার্ন ইউনিট

বিএনএ, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরের ঝিল মসজিদ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে দুই দফায় আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ।

সকালে দগ্ধরা হলেন— মিন্টু মিয়া (৫০) ও বাচ্চু মিয়া (৪৫)। আর সন্ধ্যায় দগ্ধরা হলেন মিন্টু মিয়ার মেয়ে মারিয়া (১৮), মনির হোসেন (৪২), দেলোয়ার হোসেন(৫৭) ও আলী আকবর (৪৫)।

বার্নের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে দগ্ধ অবস্থায় ৬ জন এসেছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সবার শ্বাসনালীর পুড়ে গেছে। তাদের চিকিৎসা চলছে ।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ