26 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল

‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল


বিএনএ,ঢাকা:কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার(২৫ফেব্রয়ারী)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার(১৯ ফেব্রুয়ারি) সুগন্ধা বিচ পয়েন্টের নাম পাল্টে ‘বঙ্গবন্ধু বিচ’ রেখে প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নতুন বিজ্ঞপ্তিতে আগে পাঠানো নির্দেশনার ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের জন্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া এ বিষয়ে আবেদন করেছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি সুগন্ধা বিচ পয়েন্টের নাম পাল্টে ‘বঙ্গবন্ধু বিচ’ রেখে একটি প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এবার সেই নির্দেশনা বাতিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিচের নাম পরিবর্তনের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন উদ্দেশ্যে কেন এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, জাতির পিতার নামে কক্সবাজার সমুদ্রসৈকতের নামকরণ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর গত রোববার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর চিঠির বিষয়টি সামনে আসে এবং তা বাতিলের জন্য নির্দেশনা জারি করা হয়। পরে ওই নির্দেশনাটি কক্সবাজারের জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

বিএনএ নিউজ/ রেহানা, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু